ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোসলে নেমে শিশুর মৃত্যু, অসুস্থ ৮

134

দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে হুমায়রা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় পানিতে ডুবে আরও সাত শিশু, কিশোর ও কিশোরী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসায় তারা সুস্থ হয়ে ওঠে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুর চৈতাপাড়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়রা খাতুন ঘনেশ্যামপুর গ্রামের মামুনুর রশিদের মেয়ে। স্থানীয়দের ভাষ্য, হুমায়রা সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে সে নদীর পানিতে ডুবে যায়। একই সময়ে সেখানে থাকা আরও ৭ জন পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে।

পানিতে ডুবে যাওয়া অন্যদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে অচেতন অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের জ্ঞান ফিরে আসে। তবে হুমায়রা পানির গভীরে তলিয়ে যাওয়ায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগে।

পরে উদ্ধার করে হুমায়রাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. এ কে এম শরিফুল রেজওয়ান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

গোসলে নেমে শিশুর মৃত্যু, অসুস্থ ৮

প্রকাশিত সময় ০২:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬