দক্ষ যুবক-যুবতীরা আগামীতে দেশের হাল ধরবে – রেজওয়ানুল হক এমপি
যুব সমাজকে দক্ষ জনবল এবং কর্মমুখী শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে উদ্বোধন করা হয়েছে "পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট " নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। শনিবার (২৩ মে) সকাল ১০ টায় নতুন বাজার ঢাকামোড়স্থ প্রতিষ্ঠানের নিজ অফিস চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ফয়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, প্রকৌশলী এ জেড এম আরিফুল হক রিয়েল, পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যুবক-যুবতীরাই আগামী ভবিষ্যৎ। আগামীতে তারাই দেশের হাল ধরবে। পার্বতীপুর এলাকায় যুব শক্তিকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করতে পারলে এই এলাকায় অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর এই কর্মসংস্থান সৃষ্টির পেছনে "পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট" বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
83
যুব সমাজকে দক্ষ জনবল এবং কর্মমুখী শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে উদ্বোধন করা হয়েছে “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ” নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
শনিবার (২৩ মে) সকাল ১০ টায় নতুন বাজার ঢাকামোড়স্থ প্রতিষ্ঠানের নিজ অফিস চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ফয়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, প্রকৌশলী এ জেড এম আরিফুল হক রিয়েল, পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যুবক-যুবতীরাই আগামী ভবিষ্যৎ। আগামীতে তারাই দেশের হাল ধরবে। পার্বতীপুর এলাকায় যুব শক্তিকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করতে পারলে এই এলাকায় অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর এই কর্মসংস্থান সৃষ্টির পেছনে “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট” বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।