ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবতীপুরে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল

166
দেশব্যাপি চলমান জ্বালানী তেল সংকট মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দিনাজপুরের পার্বতীপুরে মাঠে নেমেছে প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এসময় অবৈধভাবে জ্বালানী তেলের মজুদ ও বিক্রির অভিযোগে একজনকে কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
জানা গেছে, জ্বালানী তেলের সংকট মুহুর্তে কেউ যেন অবৈভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরী ও অতিরিক্ত মূল্যে বিক্রির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সে লক্ষে দেশব্যাপি শুরু হয়েছে বাজার মনিটরিং কার্যক্রম। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হুসাইন রাজু।
এসময় বৈধ কাগজপত্র ছাড়াই বিভিন্ন দোকানে জ্বালানী তেল ক্রয়, বিক্রয় ও মজুদের অভিযোগে জরিমানার নগদ ১৫ হাজার টাকা আদায় করা হয়। সেই সাথে একই ঘটনায় জড়িতের অভিযোগে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ (১) ধারা মোতাবেক হুগলিপাড়া এলাকার হাসান আলীর ছেলে সাদিকুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে পার্বতীপুর মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মনির হোসেন, কন্সটেবল সাদিকুল ইসলাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বলেন, কেউ যেন অবৈধভাবে জ্বালানী মজুদ ও অতিরিক্ত মূল্যে জ্বালানী তেল বিক্রি করতে না পারে সে লক্ষে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

পাবতীপুরে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল

প্রকাশিত সময় ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬