পিবিআই- এর পক্ষপাতদুষ্ঠতার প্রতিবাদে সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের ৬ জন গণমাধ্যমকর্মীর নামে আদালতে দায়েরকৃত সাজানো ও মিথ্যা মামলায় পিবিআই দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ পরিদর্শকের দাখিলকৃত 'মিথ্যা ও পক্ষপাতদুষ্ট' প্রতিবেদনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্বতীপুর। আজ বুধবার (২০ মে) সকাল ১০টায় পার্বতীপুর প্রেসক্লাব সংলগ্ন সড়কে এক বিশাল ও স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে স্থানীয় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। দৈনিক ভোরের দর্পণ-এর প্রতিনিধি ও পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এবং প্রতিদিনের বাংলাদেশ-এর সাংবাদিক আল মামুন মিলনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অঞ্চলের শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা। বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অত্যন্ত দুঃখজনকভাবে পিবিআই, দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় ঘটনার সুষ্ঠু তদন্ত না করে একটি মহলের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে সম্পূর্ণ মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেছেন। আইন প্রয়োগকারী সংস্থার এমন ন্যাক্কারজনক ও একপেশে ভূমিকা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত। মানববন্ধনে অভিযুক্ত কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন (আমার দেশ), এম এ জলিল সরকার (দৈনিক ইনকিলাব), মামুনুর রশিদ বিপ্লব (আগামীর সময়), শ আ ম হায়দার (দৈনিক জনকণ্ঠ) হাবিব ইফতেখার (মোহনা টিভি), ডি বার্তা ডট কমের সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি), তাজকির হোসাইন (সোনার বাংলা), জাকারিয়া হোসেন (ভোরের আকাশ) ছাড়াও প্রতিবাদ কর্মসূচিতে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতি ও অন্যান্য বক্তারা, পিবিআই কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই কাল্পনিক ও সাজানো প্রতিবেদনের বিরুদ্ধে সঠিক ও নিরপেক্ষ পুনঃতদন্তের ব্যবস্থা করতে হবে। যদি অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া এই ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা না হয়, তবে আগামীতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এবং দুর্নীতিবাজ চক্রের মুখোশ উন্মোচনে আরও তীব্র ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
119
দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের ৬ জন গণমাধ্যমকর্মীর নামে আদালতে দায়েরকৃত সাজানো ও মিথ্যা মামলায় পিবিআই দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ পরিদর্শকের দাখিলকৃত ‘মিথ্যা ও পক্ষপাতদুষ্ট’ প্রতিবেদনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্বতীপুর।
আজ বুধবার (২০ মে) সকাল ১০টায় পার্বতীপুর প্রেসক্লাব সংলগ্ন সড়কে এক বিশাল ও স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে স্থানীয় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
দৈনিক ভোরের দর্পণ-এর প্রতিনিধি ও পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এবং প্রতিদিনের বাংলাদেশ-এর সাংবাদিক আল মামুন মিলনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অঞ্চলের শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা।
বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অত্যন্ত দুঃখজনকভাবে পিবিআই, দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় ঘটনার সুষ্ঠু তদন্ত না করে একটি মহলের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে সম্পূর্ণ মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেছেন। আইন প্রয়োগকারী সংস্থার এমন ন্যাক্কারজনক ও একপেশে ভূমিকা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।
মানববন্ধনে অভিযুক্ত কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন (আমার দেশ), এম এ জলিল সরকার (দৈনিক ইনকিলাব), মামুনুর রশিদ বিপ্লব (আগামীর সময়), শ আ ম হায়দার (দৈনিক জনকণ্ঠ) হাবিব ইফতেখার (মোহনা টিভি), ডি বার্তা ডট কমের সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি), তাজকির হোসাইন (সোনার বাংলা), জাকারিয়া হোসেন (ভোরের আকাশ) ছাড়াও প্রতিবাদ কর্মসূচিতে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশের সভাপতি ও অন্যান্য বক্তারা, পিবিআই কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই কাল্পনিক ও সাজানো প্রতিবেদনের বিরুদ্ধে সঠিক ও নিরপেক্ষ পুনঃতদন্তের ব্যবস্থা করতে হবে। যদি অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া এই ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা না হয়, তবে আগামীতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এবং দুর্নীতিবাজ চক্রের মুখোশ উন্মোচনে আরও তীব্র ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
ট্যাগ :
One thought on “পিবিআই- এর পক্ষপাতদুষ্ঠতার প্রতিবাদে সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি”
সম্ভব হলে ডি বার্তা সম্পাদক ও মাই টিভি পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বাক্যটি সঠিকভাবে লিখুন।
সম্ভব হলে ডি বার্তা সম্পাদক ও মাই টিভি পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বাক্যটি সঠিকভাবে লিখুন।