প্রকাশিত সময়
০৩:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
৩৯
সময় দেখুন
পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও মাঠে থাকবে পুলিশ
দিনাজপুরের পার্বতীপুরে রেল থানা এলাকায় অবস্থিত বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে দিক নির্দেশনামূলক কথা বলেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী। মতবিনিময় সভায় ইব্রাহীম নগর নীলকন্ঠ মন্ডপের সাধারণ সম্পাদক কনিল বাঁশফোড়, কালীবাড়ী সর্বজনিন দূর্গা মন্দিরের মন্ডপের সভাপতি কৈলাশ প্রসাদ সোনার, সাধারন সম্পাদক মদন মোহসন প্রসাদ, জাহাঙ্গীর নগর হরিজন সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি বিদয় বাশফোড়, রেলওয়ে সার্বজনিন সাহেবপাড়া দূর্গা মন্দিরের সভাপতি প্রদীপ দত্ত, ওম শান্তি দূর্গা মন্দির নতুন কলোনীর সাধারণ সম্পাদক শিবু বাশফোড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় পূজা চলাকালীন উপস্থিত সকলকে সতর্ক থাকার পাশাপাশি প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি ক্যামেরা স্থাপন, সরকারি নির্দেশনা অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন অফিসার ইনচার্জ। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, রেলওয়ে থানার অধীনে প্রতিবছরের ন্যায় এবারও প্রতিটি মন্ডপে শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে ইতিমধ্যে সকল ধরণের প্রম্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশেরর একাধিক টিম কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
60
দিনাজপুরের পার্বতীপুরে রেল থানা এলাকায় অবস্থিত বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে দিক নির্দেশনামূলক কথা বলেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী।
মতবিনিময় সভায় ইব্রাহীম নগর নীলকন্ঠ মন্ডপের সাধারণ সম্পাদক কনিল বাঁশফোড়, কালীবাড়ী সর্বজনিন দূর্গা মন্দিরের মন্ডপের সভাপতি কৈলাশ প্রসাদ সোনার, সাধারন সম্পাদক মদন মোহসন প্রসাদ, জাহাঙ্গীর নগর হরিজন সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি বিদয় বাশফোড়, রেলওয়ে সার্বজনিন সাহেবপাড়া দূর্গা মন্দিরের সভাপতি প্রদীপ দত্ত, ওম শান্তি দূর্গা মন্দির নতুন কলোনীর সাধারণ সম্পাদক শিবু বাশফোড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় পূজা চলাকালীন উপস্থিত সকলকে সতর্ক থাকার পাশাপাশি প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি ক্যামেরা স্থাপন, সরকারি নির্দেশনা অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন অফিসার ইনচার্জ।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, রেলওয়ে থানার অধীনে প্রতিবছরের ন্যায় এবারও প্রতিটি মন্ডপে শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে ইতিমধ্যে সকল ধরণের প্রম্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশেরর একাধিক টিম কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।