প্রকাশিত সময়
০১:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
৬০
সময় দেখুন
বিপুল পরিমান চুরি যাওয়া তারসহ মোটরসাইকেল উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চোরাই তার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী । শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১১ টায় পার্বতীপুর ঢাকা মোড়ে অবস্থিত একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জানা গেছে, সম্প্রতি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় রংপুরের বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ ধারা মোতাবেক চলতি মাসের ১ তারিখ থানায় মামলা (মামলা নাম্বার ২) রজু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনাযর পর তদন্তে মাঠে নামে রংপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুরির সাথে জড়িতের অভিযোগে বদরগঞ্জ উপজেলার বৈরাগী পাড়া গ্রামের বিশু মোহন্তের ছেলে হৃদয় মহন্ত (৩২) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে, তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকার ভাঙ্গাড়ী ব্যবসায়ী মাসুদের দোকানে তল্লাশী চালায় আভিযানিক দল। এ সময় দোকান থেকে বিভিন্ন বস্তায় রাখা ১১৪ কেজি বৈদ্যুতিক তারের কাঁটা অংশ এবং একটি ১২৫ সিসি লেভো মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ, বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রংপুরের ইন্সপেক্টর তাজেদার রহমান ফারুকী, সাব ইন্সপেক্টর জামাল উদ্দিন, পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
94
দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চোরাই তার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ।
শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১১ টায় পার্বতীপুর ঢাকা মোড়ে অবস্থিত একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, সম্প্রতি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় রংপুরের বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ ধারা মোতাবেক চলতি মাসের ১ তারিখ থানায় মামলা (মামলা নাম্বার ২) রজু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনাযর পর তদন্তে মাঠে নামে রংপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুরির সাথে জড়িতের অভিযোগে বদরগঞ্জ উপজেলার বৈরাগী পাড়া গ্রামের বিশু মোহন্তের ছেলে হৃদয় মহন্ত (৩২) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরে, তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকার ভাঙ্গাড়ী ব্যবসায়ী মাসুদের দোকানে তল্লাশী চালায় আভিযানিক দল। এ সময় দোকান থেকে বিভিন্ন বস্তায় রাখা ১১৪ কেজি বৈদ্যুতিক তারের কাঁটা অংশ এবং একটি ১২৫ সিসি লেভো মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ, বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রংপুরের ইন্সপেক্টর তাজেদার রহমান ফারুকী, সাব ইন্সপেক্টর জামাল উদ্দিন, পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।