ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে পকেট কাটতো তারা

71

দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে চিহ্নিত পকেটমার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে চুরির বিপ্লব অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর পার্বতীপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ছাড়ার পর ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে কৌশলে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রের এ ৫সদস্য। ঘটনাটি স্টেশনে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভুক্তভোগী যাত্রীর অভিযোগের ভিত্তিতে চক্রটির সদস্যদের শনাক্তে কাজ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা৫৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থানকালে চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলো —রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংলি গ্রামের কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের মৃত সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির প্রসাদ তালুক গ্রামের রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেঘরটারি গ্রামের কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর থানার ফুলমার গ্রামের কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৬৬)।

আটককৃতদের কাছ থেকে চুরির নগদ ১৯ হাজার ৩৮০ টাকা এবং ৫টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন, পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

যেভাবে পকেট কাটতো তারা

প্রকাশিত সময় ১২:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬