ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের তিনজনের মৃত্যু

70
দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর ১টার দিকে ভাদুরীপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার আকলিমা (১৬) এবং দুলাল মিয়ার দুই মেয়ে দুলালী খাতুন (২৩) ও সুরভী খাতুন (১৩) বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে চলে গেলে মুহূর্তের মধ্যে একে একে তিনজনই পানিতে ডুবে নিখোঁজ হন।
দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পর্যায়ক্রমে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে নিহতদের পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ভিডিও লিংক: https://www.facebook.com/share/r/1KduzS43q4/
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিত সময় ০৮:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬