প্রকাশিত সময়
০১:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
৭৭
সময় দেখুন
কবিতা: “শুধু সময়ের ব্যবধান”
"শুধু সময়ের ব্যবধান" লেখক: অ্যাড.ওমর ফারুক ------------------------------ নিম্ন চাপে সাগরে উত্তল ঢেউ দেখেছি শুনেছি গগন হাহাকার গর্জন , পাহাড়ে অবিরাম ঝর্না দেখেছি শুনেছি তার ব্যথিত ক্রন্দন। প্রেম জুটির প্রেমের উচ্ছ্বাস দেখেছি অতঃপর দেখেছি বিষন্ন মুখ, বেলা শেষে সেই কবিতা শুনেছি আহা জীবনে কি পেয়েছি সুখ। আমি একাত্তরে মুক্তিযুদ্ধ দেখেছি শুনেছি বাহান্নর ভাষা আন্দোলন ফ্যাসিস্ট স্বৈরশাসকের উত্থান দেখেছি দেখেছি তাঁদের পতন। বাঙালি ঘুরে দাড়াঁতে জানে দৃঢ়তায় শত্রুরা ভয়ে কাঁপে থরথর, বাংলার মান রক্ষায় জীবন দিতে কভু বাঙালির নেই কোন ভয়ডর। বাঙালির আত্মত্যাগে বাংলার মাটি বারেবারে ফিরে পায় প্রাণ, ফ্যাসিস্ট স্বৈরশাসকের অবধারিত পতন এ শুধু সময়ের ব্যবধান।