প্রকাশিত সময়
১০:৫১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
১৭১
সময় দেখুন
পার্বতীপুরে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে পৃথক দুই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ১০ টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নথাপুর গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সালমান বাবু (৪) নামে এক শিশু। প্রায় ঘন্টা খানেক পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। তাৎক্ষনিক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তাকে বাড়িতে নিয়ে আসার পর শাহরিয়ার জাহান ইভা (৮) নামে আরে শিশুর নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারেন তার পরিবার। একই সাথে খেলার সুবাধে পুকুরের পানিতে পরতে পারে সন্দেহে খোঁজাখুঁজি শুরু করে এলাকাবাসী। এর প্রায় আধা ঘন্টাপর ওই শিশুকেও পুকুরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত সালমান বাবু বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নথাপুর গ্রামের রানা বাবুর ছেলে এবং ইভা একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে । তারা সম্পর্কে খালা ভাগনি বলে জানিয়েছে পরিবার। অপর দিকে, দুপুর সাড়ে ১২ টার দিকে একই ইউনিয়নের সোনাপুকুর পশ্চিমপাড়া গ্রামে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে সাপের কাঁমড়ে গুরুতর আহত হন জাহানারা বেগম নামে এক নারী। আহত অবস্থায় পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর গ্রামে এক ওঝার কাছে চিকিৎসা নিতে গিয়ে মারা যান জাহানারা বেগম নামে ওই নারী। তিনি ওই গ্রামের মৃত মনির উদ্দীনের স্ত্রী ছিলেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ভিডিও দেখতে পারেন- https://www.facebook.com/share/v/1CBk6iA9Qh/
262
দিনাজপুরের পার্বতীপুরে পৃথক দুই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০ টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নথাপুর গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সালমান বাবু (৪) নামে এক শিশু। প্রায় ঘন্টা খানেক পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। তাৎক্ষনিক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তাকে বাড়িতে নিয়ে আসার পর শাহরিয়ার জাহান ইভা (৮) নামে আরে শিশুর নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারেন তার পরিবার।
একই সাথে খেলার সুবাধে পুকুরের পানিতে পরতে পারে সন্দেহে খোঁজাখুঁজি শুরু করে এলাকাবাসী। এর প্রায় আধা ঘন্টাপর ওই শিশুকেও পুকুরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত সালমান বাবু বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নথাপুর গ্রামের রানা বাবুর ছেলে এবং ইভা একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে । তারা সম্পর্কে খালা ভাগনি বলে জানিয়েছে পরিবার।
অপর দিকে, দুপুর সাড়ে ১২ টার দিকে একই ইউনিয়নের সোনাপুকুর পশ্চিমপাড়া গ্রামে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে সাপের কাঁমড়ে গুরুতর আহত হন জাহানারা বেগম নামে এক নারী। আহত অবস্থায় পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর গ্রামে এক ওঝার কাছে চিকিৎসা নিতে গিয়ে মারা যান জাহানারা বেগম নামে ওই নারী। তিনি ওই গ্রামের মৃত মনির উদ্দীনের স্ত্রী ছিলেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।