ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যান্টিবায়োটিক নিতে লাগবে প্রেসক্রিপশন

20

রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। এ নির্দেশনা অমান্য করে কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করলে কিংবা ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব সংরক্ষণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত ‘অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সম্পর্কিত সচেতনতামূলক গণবিজ্ঞপ্তিতে’ এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের উদ্দেশে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(২) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ বিক্রি ও বিতরণ করা যাবে না।

এ ছাড়া অ্যান্টিবায়োটিকের ক্রয়-বিক্রয়ের তথ্য নির্ধারিত রেজিস্টারে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ক্রেতাকে বিক্রেতার স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। লাল লেবেলযুক্ত মোড়ক ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকেও বিরত থাকতে হবে। রোগীরা যাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করেন, সে বিষয়ে ফার্মাসিস্টদের পরামর্শ দিতে বলা হয়েছে।

অন্যদিকে, অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী সাধারণ মানুষের জন্যও কয়েকটি পরামর্শ দিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন থেকে বিরত থাকতে হবে। ওষুধ কেনার সময় মোড়কে উল্লেখ করা মেয়াদ যাচাইয়ের পাশাপাশি বিক্রেতার স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহ করতে হবে।

সুস্থ বোধ করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও সতর্ক করা হয়েছে, অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন না করলে জীবাণু ওষুধটির বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি কিংবা সাধারণ ময়লা-আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

অ্যান্টিবায়োটিক নিতে লাগবে প্রেসক্রিপশন

প্রকাশিত সময় ০৫:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬