প্রকাশিত সময়
০৫:১৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
১৩৯
সময় দেখুন
বর্ণাঢ্য আয়োজনে রবি ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন প্রগতি সংঘের
দিনাজপুরের পার্বতীপুরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮মে) সন্ধ্যায় এ উপলক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন প্রগতি সংঘের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান হয়। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট লেখক প্রদীপ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ারুল হক। অনুষ্ঠান সঞ্চালন করেন আমজাদ হোসেন সাধারণ সম্পাদক প্রগতি সংঘ। সংগীতানুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোশাহেদুল হক মিলন ও শ্রেষ্ঠা দাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজয় কুমার দাস। পরে, বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করেন।
154
দিনাজপুরের পার্বতীপুরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৮মে) সন্ধ্যায় এ উপলক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন প্রগতি সংঘের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান হয়। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট লেখক প্রদীপ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ারুল হক।
অনুষ্ঠান সঞ্চালন করেন আমজাদ হোসেন সাধারণ সম্পাদক প্রগতি সংঘ। সংগীতানুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোশাহেদুল হক মিলন ও শ্রেষ্ঠা দাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজয় কুমার দাস।
পরে, বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করেন।