ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মশাল হাতে রাস্তায় বিক্ষুব্ধ ছাত্রীরা

72
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তির দ্বারা ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ দাবিতে বুধবার (১৩ মে) রাতে তার কার্যালয়ের সামনে জড়ো হন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী।

প্রতিবাদী শিক্ষার্থীরা রাত ১০টা ১০ মিনিটের দিকে ছাত্রী হল এলাকা থেকে একটি মশাল মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে  প্রক্টর অফিসের সামনে শিক্ষার্থীরা জমায়েত করেন। 

এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত,  জ্বালিয়ে দেও পুড়িয়ে দেও’, ‘ভুয়া ভুয়া, জাকসু ভুয়া’, ‘প্রক্টরের পদত্যাগ, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর ব্যর্থ হয়েছেন।

এই প্রক্টরের মেয়াদকালে এখন পর্যন্ত দুটি খুন হয়েছে। কিন্তু তবুও এই প্রক্টর নিজের গদি ছাড়ছে না।  আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই,  কালকের ৫১ ব্যাচের শিক্ষার্থীর সঙ্গে যেটি হয়েছে তার পরে আর আমরা এই প্রক্টর রাশেদুল ইসলামকে দেখতে চাই না এই পদে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের (প্রক্টর অফিস) সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
এরপর এই বিশাল জমায়েত রেজিস্ট্রার ভবন ঘেরাও করে। সেখানে তারা ধর্ষকের দৃশ্যমান বিচারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং অবস্থান কর্মসূচি চলমান রাখেন। 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থীকে ধর্ষনচেষ্টার প্রতিবাদে বুধবার রাত ১০টায় সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও এসময় বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী এতে সংহতি জানায় এবং অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

মশাল হাতে রাস্তায় বিক্ষুব্ধ ছাত্রীরা

প্রকাশিত সময় ০৭:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬