ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাচারের সময় বিপুল সংখ্যক সরকারি বই উদ্ধার

69
দিনাজপুরের পার্বতীপুরে পাচারের সময় মাধ্যমিক পর্যায়ের বিপুল সংখ্যক বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে এসব বই আটক করে এলাকাবাসী। এ ঘটনায় ভ্যানের চালক পুলিশ হেফাজতে রয়েছে। 
জানা গেছে, উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলের ঘাট এলাকায় অবস্থিত ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদরাসার সুপার জহুরুল এর নির্দেশে চলতি শিক্ষা বছরের এসব বই ভাঙ্গারী ব্যবসায়ী মহিবুবের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন মাদরাসার অফিস সহকারী কায়সার। অবৈধভাবে বিক্রি করা এসব সরকারি বই চোরাই
পথে উপজেলার মোমিন ইউনিয়নের যশাই হাটে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় চন্ডিপুর এলাকার চেয়ারম্যান চাতালে পৌঁছালে  বই বোঝাই ভ্যানটিসহ চালক সাজেদুর এবং ভাঙ্গারী ব্যবসায়ী মহিবুরকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ভ্যানকে জব্দ করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে সটকে পড়েন সরকারি বইয়ের ক্রেতা মহিবুর। পুলিশ বই বোঝাই ভ্যানসহ চালক সাজেদুর কে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার বইয়ের ওজন ৯৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ।
মাদ্রাসা বোর্ডের ২৬ শিক্ষাবর্ষের সরবরাহের সময় বান্ডেলকৃত নতুন এসব বই কিভাবে বিক্রি করলেন জানতে চাইলে মাদ্রাসার অফিস সহকারি কায়সার বলেন, তিন দিনের ইজতেমায় এসেছি। এখন ব্যস্ত আছি পরে কথা হবে।
সরকারি বিনামূল্যে বিতরণের এসব বই বাজারে বিক্রির বিষয় জানতে চাইলে সুপার জহুরুল ইসলাম জানান,  যেসব বই বিক্রি করা হয়েছে তা পুরাতন। বিক্রয় করা এসব বইয়ের মধ্যে নতুন বই নেই। নতুন কিংবা পুরাতন সরকারি বিনামূল্যে বিতরণের কোন বই বাজারে বিক্রি করতে পারেন কিনা জানতে চাইলে কোন সদুউত্তর দিতে পারেননি এই প্রতিষ্ঠান প্রধান।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার এএসআই শাকিল আহমেদ জানান, জব্দ করা এসব বই ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদরাসার বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে চালক আটক রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, সরকারি বই নতুন কিংবা পুরাতন বিক্রির কোন বিধান নেই। ঘটনা শুনেছি। সংশ্লিষ্ট স্যারদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, সরকারি বই সরকারের সম্পদ। কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি এসব বই বিক্রি করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

পাচারের সময় বিপুল সংখ্যক সরকারি বই উদ্ধার

প্রকাশিত সময় ০৯:২৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬