ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ শেখ হাসিনার দেখানো পথ অবলম্বন করলে তাকেও একই ভাবে বিতারিত করা হবে- আল্লামা মামুনুল হক

93

“কেউ যদি পলাতক শেখ হাসিনা হতে চায় বা নতুন করে তারই দেখানো পথ অবলম্বন করে তাকেও বাংলার মাটি থেকে একই ভাবে উৎখাত করা হবে। নির্বাচনের দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। যা জনগনের প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর সামিল” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর শায়েখ আল্লামা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফতে মজলিস পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর জিন্নাহ মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেই সাথে দেশের স্বার্থে জনগণের কল্যাণে যে কোন সময় বাংলাদেশ খেলাফতে মজলিসের ডাকে সকলকে সাড়া দেয়ারও আহবান করেন তিনি।

এসময় বিএনপি সরকারের সমালোচনা করে দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাঁজ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহগণ, গ্যাস ও বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও গণভোট রায় বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে ভিমপুর শাইলবাড়ী দারুল হাদীস মাদরাসার মহাপরিচালক মুফতি আবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আল্লামা সাঈদ উদ্দীন হানজালা। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফতে মজলিস পার্বতীপুরের সভাপতি মাওলানা হাশমত আলী, সহ-সভাপতি হাফেজ আব্দুল কাদের মুস্তাহার, সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভিডিও দেখুন- https://www.facebook.com/share/v/1M24YZ2jYw/

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Editor News

কেউ শেখ হাসিনার দেখানো পথ অবলম্বন করলে তাকেও একই ভাবে বিতারিত করা হবে- আল্লামা মামুনুল হক

প্রকাশিত সময় ০৪:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬