প্রকাশিত সময়
০১:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৪৫
সময় দেখুন
পার্বতীপুর পরিদর্শণে রেলের মহা-পরিচালক
দিনাজপুরের পার্বতীপুর জংশন স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক আফজাল হোসেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সান্তাহার থেকে রেলযান গ্যাংকার যোগে পার্বতীপুর জংশন স্টেশনে আসেন তিনি। জানা গেছে, দায়িত্বভার গ্রহনের পর রেল অঙ্গনকে ঢেলে সাজানোর লক্ষে নিয়মিত সফরের অংশ হিসেবে প্রথম বারের মতো রেলের শহর দিনাজপুরের পার্বতীপুর তথা উত্তরাঞ্চলে সফরে সিদ্ধান্ত নেন। রেলপথের পাশাপাশি রেল অঞ্চলের সমস্যা চিিহ্নতের মাধ্যমে সমাধানের জন্য সফরে সেলুনের (রেলের অত্যাধুনিক বগি) পরিবর্তে গ্যাংকার যোগে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করেন মহাপরিচালক। বিকেল পৌনে ৬ টার দিকে চার লাইনের জংশন পার্বতীপুর স্টেশনে পৌছালে প্লাটফরমে অবস্থানকরা রেল সংশ্লিষ্টরা তাকে স্বাগত জানান। পরে তিনি পার্বতীপুর রেল স্টেশনের এক নম্বর প্লাটফরম, স্টেশন পার্ক চত্বর পরিদর্শণ করেন। উত্তরাঞ্চলের সফরের উদ্দেশ্য জানতে চাইলে মহা-পরিচালক আফজাল হোসেন সাংবাদিকদের জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সান্তাহারের পর পার্বতীপুর জংশন স্টেশনে এসেছি। ঘুরে ঘুরে রেল অঙ্গনের নানা সমস্যা চিিহ্নত করে তা সমাধান করা হবে। সেই সাথে রেলকে আধুনিকায়নের লক্ষে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। বিভিন্ন কর্মকর্তাদের পরিদর্শণকালে পার্বতীপুর রেল অঙ্গন পরিপাটি করে সাজানো হলেও চলে যাওয়ার পর পূর্বের পরিবেশে ফিরে যাওয়া, স্টেশনের এক নম্বর প্লাটফরমে নানা অব্যবস্থাপনাসহ (পানিপড়া, দূর্গন্ধ, অপরিস্কার, মাতৃ দুগ্ধ কর্ণার না থাকা) পার্বতীপুরে রেল ভূমির সীমানা জটিলতা সমাধানে আপনি কি ব্যবস্থা নিবেন? এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেন নি রেলের মহা-পরিচালক আফজাল হোসেন। পরিদর্শণকালে রেলওয়ের পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম), রেলওয়ে নিরাপত্তা বাহিনী রাজশাহীর চীফ কমান্ডেন্ট, রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও এডিবি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামীকাল (২৭ এপ্রিল) পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা কেলোকা, ডিজেল ওয়ার্কশপসহ বিভিন্ন রেলাঙ্গন পরিদর্শণ শেষে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়ের পর সৈয়দপুরে যাওয়ার কথা রয়েছে মহা-পরিচালকের।
158
দিনাজপুরের পার্বতীপুর জংশন স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক আফজাল হোসেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সান্তাহার থেকে রেলযান গ্যাংকার যোগে পার্বতীপুর জংশন স্টেশনে আসেন তিনি।
জানা গেছে, দায়িত্বভার গ্রহনের পর রেল অঙ্গনকে ঢেলে সাজানোর লক্ষে নিয়মিত সফরের অংশ হিসেবে প্রথম বারের মতো রেলের শহর দিনাজপুরের পার্বতীপুর তথা উত্তরাঞ্চলে সফরে সিদ্ধান্ত নেন। রেলপথের পাশাপাশি রেল অঞ্চলের সমস্যা চিিহ্নতের মাধ্যমে সমাধানের জন্য সফরে সেলুনের (রেলের অত্যাধুনিক বগি) পরিবর্তে গ্যাংকার যোগে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করেন মহাপরিচালক।
বিকেল পৌনে ৬ টার দিকে চার লাইনের জংশন পার্বতীপুর স্টেশনে পৌছালে প্লাটফরমে অবস্থানকরা রেল সংশ্লিষ্টরা তাকে স্বাগত জানান। পরে তিনি পার্বতীপুর রেল স্টেশনের এক নম্বর প্লাটফরম, স্টেশন পার্ক চত্বর পরিদর্শণ করেন। উত্তরাঞ্চলের সফরের উদ্দেশ্য জানতে চাইলে মহা-পরিচালক আফজাল হোসেন সাংবাদিকদের জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সান্তাহারের পর পার্বতীপুর জংশন স্টেশনে এসেছি। ঘুরে ঘুরে রেল অঙ্গনের নানা সমস্যা চিিহ্নত করে তা সমাধান করা হবে। সেই সাথে রেলকে আধুনিকায়নের লক্ষে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিভিন্ন কর্মকর্তাদের পরিদর্শণকালে পার্বতীপুর রেল অঙ্গন পরিপাটি করে সাজানো হলেও চলে যাওয়ার পর পূর্বের পরিবেশে ফিরে যাওয়া, স্টেশনের এক নম্বর প্লাটফরমে নানা অব্যবস্থাপনাসহ (পানিপড়া, দূর্গন্ধ, অপরিস্কার, মাতৃ দুগ্ধ কর্ণার না থাকা) পার্বতীপুরে রেল ভূমির সীমানা জটিলতা সমাধানে আপনি কি ব্যবস্থা নিবেন? এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেন নি রেলের মহা-পরিচালক আফজাল হোসেন।
পরিদর্শণকালে রেলওয়ের পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম), রেলওয়ে নিরাপত্তা বাহিনী রাজশাহীর চীফ কমান্ডেন্ট, রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও এডিবি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল (২৭ এপ্রিল) পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা কেলোকা, ডিজেল ওয়ার্কশপসহ বিভিন্ন রেলাঙ্গন পরিদর্শণ শেষে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়ের পর সৈয়দপুরে যাওয়ার কথা রয়েছে মহা-পরিচালকের।