ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও নগদ টাকাসহ ব্যবসায়ী আটক

3
দিনাজপুরের পার্বতীপুরে বিপুল সংখ্যক মাদকসহ মনোয়ারা বেগম মনি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের আমেরিক্যান ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদকের বিক্রি হচ্ছে এমন গোঁপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে শহরের আমেরিক্যান ক্যাম্প এলাকায় অভিযান চালায় থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, মোমিনুল ইসলাম, হাশেম আলী এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহিনুর ইসলামসহ পুলিশের চৌকস দল। এসময় স্থানীয়দের সহযোগীতায় আটক মনোয়ারা বেগমকে ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৬৩০টাকা, মাদক সেবনের বিপুল পরিমান উপকরণ (ফয়েল পেপার) এবং ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে ৭টি বাটন এবং একটি স্মার্ট ফোন রয়েছে। আটক মনোয়ারা বেগম মনি দীর্ঘদিন যাবৎ মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলো বলেও জানান আভিযানিক দল।
মাদকসহ আটক মনোয়ারা বেগম মনির বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, আটক নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

মাদক ও নগদ টাকাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত সময় ০৮:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬