ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে অভিযোগে গ্রেপ্তার পার্বতীপুরের যুবক সাগর

42
দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের অভিযোগে মাহমুদুল হাসান সাগর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের নতুনবাজার এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাগর পার্বতীপুর উপজেলার নতুনবাজার এলাকার হাজির উদ্দীনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, লেখাপড়ার সুবাদে দীর্ঘদিন ঢাকায় অবস্থান করেন অভিযোগকারী ওই তরুনী। এক পর্যায়ে তার সাথে সাগরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুনীর সাথে প্রায়ই দেখা করার অজুহাতে একাধিক স্থানে ঘুরতে নিয়ে যায় সাগর। সম্পর্ক চলাকালীন বিভিন্ন সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে সাগর। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে অপারগতা প্রকাশ করে যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত সাগর। সর্বশেষ চলতি বছর ২০ জুন সাগরের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেয় অভিযোগকারী। এসময় বিয়ে করতে অপারগতা প্রকাশ করে উল্টো শারীরিকভাবে লাঞ্চিত করে তাড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করে ভুক্তভোগী। এ ঘটনায় বাধ্য হয়ে গত ১৭ অক্টোবর রাজধানীতে অবস্থানকারী পার্বতীপুরের ওই তরুণী সাগরের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানায় ধর্ষণের অভিযোগে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯এর (খ) ধারায় মামলা দায়ের করেন। পরে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।
খবর পেয়ে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম পার্বতীপুর মডেল থানা থেকে তাকে নিয়ে যান। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ জানান, মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

যে অভিযোগে গ্রেপ্তার পার্বতীপুরের যুবক সাগর

প্রকাশিত সময় ০৪:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬