ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশিত সময় ০৬:৩৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন
30

কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন খাতে স্পেনের মালাগা শহরের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে মেয়রকে অবহিত করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেন তিনি।

আলোচনায় বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে মালাগা শহরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময়, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন ও সৃজনশীল অর্থনীতির বিষয়গুলো উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন মালাগার মেয়র। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ ছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালাগার পৌর সরকারের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

স্পেনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রকাশিত সময় ০৬:৩৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬