প্রকাশিত সময়
১০:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
৭২
সময় দেখুন
রকিব সভাপতি ও রেজাউল সম্পাদক নির্বাচিত
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জানা যায়, সমিতির মোট ১৯২ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আমিনুল হক এবং সহকারী নির্বাচন কমিশনার আহসানুল্লাহ ও কমল কুমার দাস আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রকিউল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজাউল করিম।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি: আসাদুজ্জামান বিপুল (১২৭ ভোট)সহ-সম্পাদক: সায়েদুর মোরসালিন জনি (১১৮ ভোট)সাংগঠনিকসম্পাদক: জালালউদ্দিন (৯৫ ভোট)এছাড়াও, প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে জহুরুল হক এবং দপ্তর সম্পাদক পদে মাহমুদুল আলম ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, এই নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক—প্রতিটি পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
86
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, সমিতির মোট ১৯২ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আমিনুল হক এবং সহকারী নির্বাচন কমিশনার আহসানুল্লাহ ও কমল কুমার দাস আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রকিউল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজাউল করিম।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি: আসাদুজ্জামান বিপুল (১২৭ ভোট)সহ-সম্পাদক: সায়েদুর মোরসালিন জনি (১১৮ ভোট)সাংগঠনিকসম্পাদক: জালালউদ্দিন (৯৫ ভোট)এছাড়াও, প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে জহুরুল হক এবং দপ্তর সম্পাদক পদে মাহমুদুল আলম ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, এই নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক—প্রতিটি পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।