ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি তরুণদের

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশিত সময় ০৭:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬১ সময় দেখুন
190

তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত আইন আকারে পাসের দাবি জানিয়েছে আহছানিয়া মিশন ইয়ূথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশের শিরোনাম ছিল— ‘তরুণ প্রজন্মের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে আইন আকারে পাস করুন’।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী মানুষের মধ্যে ধূমপায়ীর হার ৩৯ দশমিক ১ শতাংশ এবং এর নিচে বয়সী শিশুর মধ্যে ধূমপায়ী রয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। এই বিপুল জনগোষ্ঠীকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫–কে আইনে রূপান্তর করা জরুরি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি তরুণদের

প্রকাশিত সময় ০৭:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬