ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে নরসিংদীতে সন্ত্রাসী হামলা, ১২ সাংবাদিক আহত

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশিত সময় ০৬:০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ সময় দেখুন
125

নরসিংদীতে ঢাকা থেকে আসা সাংবাদিকদের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনার চৈতাব ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামিলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা এসময় বাসের চাবি কেড়ে নিয়ে নারী, শিশুসহ সাংবাদিকদের জিম্মি করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। হামলা থেকে বাঁচতে ক্র্যাব নেতারা পুলিশকে কল করেন। কিছুক্ষণ পরে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

চাঁদা না পেয়ে নরসিংদীতে সন্ত্রাসী হামলা, ১২ সাংবাদিক আহত

প্রকাশিত সময় ০৬:০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬