ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ : ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি

389

জ্বালানী তেল পরিবহনের সময় রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে হয়রানীর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এ কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করেন পেট্রোল পাম্প মালিক সমিতি ছাড়াও সংশ্লিষ্টরা।

জানা গেছে,  গতকাল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর। যমুনা কোম্পানী থেকে জ্বালানী তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিলো। পথিমধ্যে তেলবাহী লরীর যান্ত্রিকত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। এসময় তারা গাড়ীর কেবিন খুলে কাজ করছিলো।
এসময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। সেই সাথে তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্ম বিরতি চলছে।
এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে অপসারণ করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ : ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশিত সময় ০৬:০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬