দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় দলটির দিনাজপুর জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে কমিটির নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত দিনাজপুর পার্বতীপুরে দীর্ঘদিন যাবত জাতীয় নাগরিক পার্টি কমিটি না থাকায় দলীয় কর্মসূচি পালনে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়। এই সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক মঙ্গলবার কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র দিনাজপুর জেলার আহবায়ক আ হ ম শামসুল মুক্তাদির, ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত কমিটিতে প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম কে আহবায়ক, লোকমান হোসেন খোকনকে সদস্য সচিব এবং পলাশ চন্দ্র রায় কে সাংগঠনিক সম্পাদক করে ৬ মাস মেয়াদী ৫১ সদস্যের আহবায় কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন – সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক আব্দুল মোত্তালেব, মোহাম্মদ ইসমাইল হোসেন, সাদেকুল ইসলাম বারী সোহাগ, আব্দুর রউফ সরদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন যুগ্ম সদস্য সচিব রুমি বেগম, সুশীল চন্দ্র রায়, মেহরাব, মজিবর রহমান, মিজানুর রহমান মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শফিক রানা ইসলাম আজিজুল হক সৌরভ হোসেন জাকির হোসেন, লাতিফুল খাবির, মোঃ গালিব।
সদস্য রাশেদুজ্জামান, মনজুরুল ইসলাম মোছাম্মদ আরমিনা, আরিফা খাতুন, মোঃ সানাউল্লাহ শরিফুল ইসলাম, রবিউল ইসলাম, নর্জিনা খাতুন, রোজিনা বেগম, ইরানি পোদ্দার, কেয়া পোদ্দার, বাবু ইসলাম, হাফিজুর রহমান কমল, হৃদয় রায়, আনারুল ইসলাম মোস্তাফিজার রহমান, শাফিউল ইসলাম, রবিউল ইসলাম, নয়ন আলী, ওয়াহেদ আলী, চিত্রা রায় মোহাম্মদ আলাল, শাহীন, রাজ্জাক হোসেন, আলতাফ হোসেন, শরীফ আজিজ, ইমরান আলী, আলম হোসেন, আব্দুর রাজ্জাক এবং মমিনুল ইসলাম।
মঙ্গলবার রাত ১১ টায় কেন্দ্র বাস টার্মিনাল গোলচত্বর সংলগ্ন দলীয় কার্যালয় জরুরী সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির তালিকা উপস্থাপন করেন উপজেলা শাখার আহবায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এলাকাবাসী ছাড়াও সচেতন মহল এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন নবগঠিত কমিটির আহবায়ক।
স্টাফ রিপোর্টার : 









