ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীরা স্বাবলম্বী হলে দেশকে এগিয়ে নিয়ে যাবে- ডিজি ডাঃ আশরাফি

265

“আজকের কিশোর কিশোরীরা লেখাপড়ার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে পারলে আগামীতে তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে” বলে মন্তব্য করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফি আহমদ, এনডিসি। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উত্তরাঞ্চল পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জানা গেছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তেরর বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের লক্ষে গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাঁকুরগাও ও দিনাজপুর জেলায় তিন দিনের সরকারি সফরে আসেন মহাপরিচালক। শেষ দিন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা ল্যাম্ব এর উদ্যোগে “এন্ডিং চাইল্ড ম্যারেজ” প্রকল্পের আওতায় লিডারশিপ, গ্রুপ ম্যানেজমেন্ট ও জীবন দক্ষতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন মহাপরিচালক। এসময় প্রধান অতিথির বক্তব্যে কিশোর কিশোরীদের নিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে তরুণদের নেতৃত্বগুণ, দলগত কাজের সক্ষমতা এবং জীবন দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ তাদের সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

তরুণ-তরুণীদের নেতৃত্ব বিকাশ, দল পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং জীবন দক্ষতা উন্নয়নে কর্মশালায় বিশেষ অতিথির হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক (সমন্বয়) শাহ মোঃ নূর, রংপুরের বিভাগীয় পরিচালক মোজাম্মেল হক, দিনাজপুরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, পার্বতীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরমান জনি, আয়োজক প্রতিষ্ঠান ল্যাম্বের পরিচালক (সিএচইচডিপি) উৎপল মিন্ জ, ইসিএম প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হক চয়ন,টেকনিক্যাল কো-অর্ডিনেটর নির্মলা রানী রায়, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার বাদল কেনেডি মুরমুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

কিশোরীরা স্বাবলম্বী হলে দেশকে এগিয়ে নিয়ে যাবে- ডিজি ডাঃ আশরাফি

প্রকাশিত সময় ০৪:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬