প্রকাশিত সময়
০৮:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১৯৯
সময় দেখুন
তৃতীয় চালানে পাইপলাইনে পার্বতীপুরে এলো জ্বালানী
দেশের জ্বালানী তেল সংকট মুহুর্তে দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌছেছে অর্ধ লক্ষাধিক লিটার ডিজেল। শুক্রবার (২৭ মার্চ) সকালে পাইপলাইনের মাধ্যমে এ তেল আনার কার্যক্রম শেষ হয়। সেই সাথে জ্বালানী সরবরাহের লক্ষে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) দপুর ১২টার দিকে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার অর্থাৎ ৫হাজার মেট্রিকটন ডিজেল পৌছানোর লক্ষে জ্বালানী তেল সরবরাহের কার্যক্রম শুরু করা হয়। এর প্রায় ৬০ ঘন্টা পর আজ শুক্রবার সকালে ৬টার দিকে পার্বতীপুরে অবস্থিত ইন্ডিয়া-বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসে পৌছে ডিজেল। পরে সকাল সাড়ে ৮টার পর দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানী রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা তিন কোম্পানীতে সরবরাহ করা হয়েছে। কৃষি নির্ভর উত্তরাঞ্চলের ৮ জেলার চাষাবাদের কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের পরিকল্পনা নেয় সরকার। পরে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো ইনচার্জ মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার মাধ্যমে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানীর তৃতীয় চালান সম্পন্ন হয়েছে। ভারত থেকে তেল আনার ক্ষেত্রে ৪৮ থেকে প্রায় ৭২ ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে। তিন ধাপে ডিপোতে এবছর এখন পর্যন্ত আনা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল। সেই সাথে আগামীকাল শনিবার আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে বলেও জানিয়েছেন তিনি।
224
দেশের জ্বালানী তেল সংকট মুহুর্তে দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌছেছে অর্ধ লক্ষাধিক লিটার ডিজেল। শুক্রবার (২৭ মার্চ) সকালে পাইপলাইনের মাধ্যমে এ তেল আনার কার্যক্রম শেষ হয়।
সেই সাথে জ্বালানী সরবরাহের লক্ষে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) দপুর ১২টার দিকে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার অর্থাৎ ৫হাজার মেট্রিকটন ডিজেল পৌছানোর লক্ষে জ্বালানী তেল সরবরাহের কার্যক্রম শুরু করা হয়।
এর প্রায় ৬০ ঘন্টা পর আজ শুক্রবার সকালে ৬টার দিকে পার্বতীপুরে অবস্থিত ইন্ডিয়া-বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসে পৌছে ডিজেল। পরে সকাল সাড়ে ৮টার পর দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানী রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা তিন কোম্পানীতে সরবরাহ করা হয়েছে।
কৃষি নির্ভর উত্তরাঞ্চলের ৮ জেলার চাষাবাদের কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের পরিকল্পনা নেয় সরকার। পরে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি
সম্পন্ন হয়।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো ইনচার্জ মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার মাধ্যমে ভারত থেকে পাইপলাইনের
মাধ্যমে আসা জ্বালানীর তৃতীয় চালান সম্পন্ন হয়েছে। ভারত থেকে তেল আনার ক্ষেত্রে ৪৮ থেকে প্রায় ৭২ ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে। তিন ধাপে ডিপোতে এবছর এখন পর্যন্ত আনা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল।
সেই সাথে আগামীকাল শনিবার আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে বলেও জানিয়েছেন তিনি।