ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে তদারকি চলছে: স্বাস্থ্যমন্ত্রী

166

হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রুটিন ওয়ার্ক হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছি। হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এখন হামের চেয়ে বেশি দেখা দিয়েছে নিউমোনিয়া। হামের সংক্রামণ এবং মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সংক্রামণ এবং মৃত্যু ঠেকাতে সরকার দ্রুত হামের টিকা দেয়া চেষ্টা করছে। তবে টিকার সুফল পেতে সময় লাগছে। পরিস্থিতি অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনে যে কোনো যন্ত্রাংশ সরবরাহ করা হবে। যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট ছিল, সেই জায়গাগুলোতে দেয়ার ব্যবস্থা করেছি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে তদারকি চলছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় ০৫:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬