ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের সহযোগীয়তায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

193
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন পরিবহন সংশ্লিষ্ট ছাড়ও মোটরসাইকেল চালকরা। তেলের অভাবে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। যার প্রভাব পড়ছে যাত্রী ও পণ্য পরিবহনসহ মোটরবাইক চলাচলে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ঈদের কয়েকদিন আগ থেকেই পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সংকট দেখা দেয়। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সহযোগিতায় মঙ্গলবার কয়েকটি পাম্পে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। এতে প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হয়।

মোটরসাইকেল চালক রশিদুল ইসলাম, রফিকুল আলম, ইব্রাহীম মন্ডল জানান, সীমিত এই তেলে দৈনন্দিন কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে পরিবহন খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পার্বতীপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান রিয়েল ফিলিং স্টেশনেন ম্যানেজার আরাফাত হোসেন জানান, পেট্রোল ও অকটেনসহ চাহিদার অর্ধেকেরও কম অর্থাৎ মাত্র ৩ হাজার লিটার পেট্রোল ডিপো থেকে আজ দেয়া হয়েছে। বিকাল সাড়ে ৪ টার পর তেল বিক্রি শুরু হয়। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহযোগীয় তেল বিক্রি করা হয়েছে। মজুদ শেষ হলে সরবরাহ বন্ধ হবে।

বার্মা ফিলিং স্টেশনের ম্যানেজ আশরাফুল হক মুক্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিপো তেল দিলে আমরা বিক্রি করি। কিন্তু মানুষের মনে আতংক সৃষ্টি হয়েছ তেল সংকটের বিষয়ে। এ সমস্যা সমাধানে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ চালকের ব্যবহৃত

বাইকের ট্যাংকিতে যায়গা না থাকলেও তা ভর্তি তেল কিনতে এসেছেন।  কেন তেল থাকার পরও কিনতে এসেছেন? এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি তারা।

এবিষয়ে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো ইনচার্জ ইহসান হাবিবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

প্রশাসনের সহযোগীয়তায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

প্রকাশিত সময় ০৭:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬