ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমান মাদকসহ পার্বতীপুরে ট্রাক জব্দ, আটক ২

134

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমান মাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ। সেই সাথে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। 

জানা গেছে, গোপন সংবাদের বৃহস্পতিবার  (২১ মে) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ী এলাকার ক্লাবের মোড়ে এলাকায় অভিযান চালায় ভবানীপুর তদন্ত কেন্দ্রের পুলিশের চৌকস একটি দল।

এসময়  সেখানে দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্রো ন-১২-২৭৪৬) ট্রাকে তল্লাশি করে স্পেয়ার চাকার ভেতর রাখা ৬ কেজি গাঁজা উদ্ধারের পর চালকসহ দুইজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন—নেত্রকোনা সদরের শ্রীপুর বালি গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে চালক জলিল মিয়া (২৭) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার কায়েমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাকিব আহমেদ (২৫)।

ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম জানান, তার নেতৃত্বে এএসআই আশরাফুল, কন্সটেবল আব্দুল হামিদ, শরীফুল ইসলাম, জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা ঢাকার শনির আখড়া থেকে বিক্রির উদ্দেশ্যে এসব গাঁজা নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

বিপুল পরিমান মাদকসহ পার্বতীপুরে ট্রাক জব্দ, আটক ২

প্রকাশিত সময় ০৪:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬