ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল সেই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

164

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার রাতে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্প্রতি অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, জেমস এবং ফজলুর রহমান বাবুর মতো শিল্পীদের গান গেয়ে ফেসবুকে বেশ সাড়া পান। তবে তার গাওয়া এই গানগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বিভাগীয় কমিটির তদন্ত ও সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চূড়ান্ত সিদ্ধান্ত নিল।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

ভাইরাল সেই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশিত সময় ০১:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬