প্রকাশিত সময়
০৪:৪২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
১০৫
সময় দেখুন
ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জলিল ওই এলাকার দুলাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে জলিল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আশপাশের এলাকা তল্লাশি করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানায় নেওয়া হয়। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—সে বিষয়ে তদন্ত চলছে।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
119
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জলিল ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে জলিল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আশপাশের এলাকা তল্লাশি করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানায় নেওয়া হয়।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—সে বিষয়ে তদন্ত চলছে।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।