প্রকাশিত সময়
০৪:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
৯০
সময় দেখুন
৪৮ ঘন্টা পর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু
আবারও উৎপাদনে ফিরলো দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট। শুক্রবার বিকাল ৩টার দিকে পরীক্ষামূলক উৎপাদনে যায় ইউনিট টি। বর্তমানে ওই ইউনিট থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবাহ হচ্ছে। এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ইউনিট টি বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে কেন্দ্রটি পুরোপুরি শাট ডাউন হয়ে যায়। জানা গেছে, বড়পুকুরিয়া খনির উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত হয়ে আসছে ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদনের ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটের উৎপাদন সক্ষমতা ছিলো ২৭৫ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে এবং এর কিছু দিন পর বন্ধ হয়ে যায় তৃতীয় ইউনিট। আর নানা সমস্যায় খুড়িয়ে চলছিলো কেন্দ্রের ১ নম্বর ইউনিট। বুধবার (২২ এপ্রিল) রাত ১০ টা ২ মিনিটে বয়লারে যান্ত্রিকত্রুটি দেখা দেয়। এর কিছুক্ষন পরই তাপবিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘন্টা পর শুক্রবার সকালে মেরামত কাজ শেষ হয়। দুপুরের পর থেকে ইউনিটটি স্বল্প পরিমানে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম ইউনিটে কয়লার সাথে পাথর আসার কারনে গত ২২ এপ্রিল রাত ১০টা বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রের প্রথম ইউনিট পুনরায় উৎপাদনে আসায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন কিংবা লোডশেডিংয়ের সম্ভাবনা অনেকাংশে কমে আসবে।
101
আবারও উৎপাদনে ফিরলো দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট। শুক্রবার বিকাল ৩টার দিকে পরীক্ষামূলক উৎপাদনে যায় ইউনিট টি।
বর্তমানে ওই ইউনিট থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবাহ হচ্ছে। এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ইউনিট টি বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে কেন্দ্রটি পুরোপুরি শাট ডাউন হয়ে যায়।
জানা গেছে, বড়পুকুরিয়া খনির উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত হয়ে আসছে ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদনের ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটের উৎপাদন সক্ষমতা ছিলো ২৭৫ মেগাওয়াট।
দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে এবং এর কিছু দিন পর বন্ধ হয়ে যায় তৃতীয় ইউনিট। আর নানা সমস্যায় খুড়িয়ে চলছিলো কেন্দ্রের ১ নম্বর ইউনিট। বুধবার (২২ এপ্রিল) রাত ১০ টা ২ মিনিটে বয়লারে যান্ত্রিকত্রুটি দেখা দেয়। এর কিছুক্ষন পরই তাপবিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘন্টা পর শুক্রবার সকালে মেরামত কাজ শেষ হয়। দুপুরের পর থেকে ইউনিটটি স্বল্প পরিমানে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম ইউনিটে কয়লার সাথে পাথর আসার কারনে গত ২২ এপ্রিল রাত ১০টা বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রের প্রথম ইউনিট পুনরায় উৎপাদনে আসায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন কিংবা লোডশেডিংয়ের সম্ভাবনা অনেকাংশে কমে আসবে।