প্রকাশিত সময়
০৬:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১১
সময় দেখুন
পার্বতীপুরে বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নেটওয়ার্কিং বিষয়ক সভা
দিনাজপুরের পার্বতীপুরে বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পারস্পরিক যোগাযোগ, নেটওয়ার্কিং ও সমন্বয় জোরদারের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুরের বে-সরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব এর উদ্যোগে এন্ডিং চাইল্ড ম্যারেজ (ইসিএম) ফেইজ-৩ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুরের উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অন্যান্যদের মাঝে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, শিক্ষক,কাজী,পুরোহিত, ইমাম প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ল্যাম্ব এন্ডিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হক বিগত ছয় মাসের কার্যক্রমের অগ্রগতি, বাধাসমূহ ও চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আলোচনাকালে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদ বলেন, বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান । সেই সাথে বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা, কার্যকর যোগাযোগ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, “বাল্যবিবাহ সংঘটিত হওয়ার ক্ষেত্রে আমরা সবাই কোনো না কোনোভাবে দায়ী। এর জন্য এককভাবে কাউকে দায়ী করা যায় না।” তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। ল্যাম্বের এন্ডিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের চলমান কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও বলেন, পার্বতীপুর উপজেলায় বাল্যবিয়ে রোধে যারা কাজ করছেন তার মধ্যে ল্যাম্ব অন্যতম। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান তিনি।
14
দিনাজপুরের পার্বতীপুরে বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পারস্পরিক যোগাযোগ, নেটওয়ার্কিং ও সমন্বয় জোরদারের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুরের বে-সরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব এর উদ্যোগে এন্ডিং চাইল্ড ম্যারেজ (ইসিএম) ফেইজ-৩ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পার্বতীপুরের উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অন্যান্যদের মাঝে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, শিক্ষক,কাজী,পুরোহিত, ইমাম প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ল্যাম্ব এন্ডিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হক বিগত ছয় মাসের কার্যক্রমের অগ্রগতি, বাধাসমূহ ও চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
আলোচনাকালে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদ বলেন, বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান । সেই সাথে বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা, কার্যকর যোগাযোগ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, “বাল্যবিবাহ সংঘটিত হওয়ার ক্ষেত্রে আমরা সবাই কোনো না কোনোভাবে দায়ী। এর জন্য এককভাবে কাউকে দায়ী করা যায় না।” তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। ল্যাম্বের এন্ডিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের চলমান কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও বলেন, পার্বতীপুর উপজেলায় বাল্যবিয়ে রোধে যারা কাজ করছেন তার মধ্যে ল্যাম্ব অন্যতম। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান তিনি।